শিরোনাম:
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি
Astha DESK
- আপডেট সময় : ০৩:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি
সাজ্জাদ রায়হানঃ
আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পমচল্য অর্পণ করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর একটি দল মহামান্য রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরবর্তীতে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তিন বাহিনী প্রধান এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
আস্থা/এমএইচ



















