ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ মার্চ) দিনের প্রথম প্রহরে ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান তাঁরা।

এ দিন স্মৃতিসৌধে পৌঁছে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমেই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপ্রধান। এরপর শ্রদ্ধা জানান সরকারপ্রধান। এ সময় তাঁরা বীর শহীদদের স্মরণে দাঁড়িয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন। সেই সঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন প্রেসিডেন্ট। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে পুনরায় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদসহ কেন্দ্রীয় অনেকে নেতা।
এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধাসহ বিদেশি কূটনীতিক এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে ভোর ৬টা ৮ মিনিটের দিকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে সর্বস্তরে মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। এরপর থেকেই সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনতা।

ট্যাগস :

জাতীয় স্মৃতিসৌধে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ১১:২১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩