ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ Logo নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালে সরকারি বিজ্ঞাপনের দাবি Logo স্বরাষ্ট্রমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন নাসীরুদ্দীন Logo সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির Logo জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার ও রাত্রি যাপন Logo বিএনপি পাহারা না দিলে আ.লীগ এনসিপির নেতাদের গিলে ফেলত: রাশেদ Logo সাবেক শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন Logo কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করলো ইরান Logo নিরাপদ নয় পুলিশ-কতটুক নিরাপদ সাধারণ মানুষ? Logo যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

জাপানি কন্যাকে দলে টানল বসুন্ধরা কিংস

News Editor
  • আপডেট সময় : ১১:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১২২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন নিয়ে সম্প্রতি মহিলা ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে দেখা করে গিয়েছিলেন মাতসুশিমা সুমাইয়া। ১৯ বছর বয়সী এই ফুটবলারের মা জাপানিজ। আর বাবা বাংলাদেশি। জাপানে জন্ম নিলেও বেড়ে উঠেছেন এদেশে।

স্কুল পর্যায়ে নজরকাড়া ফুটবল খেলেই মূলত আলোচনায় এসেছেন। এখন নিজের স্বপ্নটাকে আরও বড় মঞ্চে নিয়ে যেতে চান। নিজেকে প্রমাণের সুযোগটা হয়তো পেয়েই যাচ্ছেন সুমাইয়া। নারী ফুটবল লিগের শক্তিশালী দল বসুন্ধরা কিংস তাদের দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ দিয়েছে সুমাইয়াকে।

রাজধানীর পাইকারি বাজারে আলু বিক্রি বন্ধ

তবে এখনই দলে পাকাপাকি নেওয়ার সিদ্ধান্ত নেয়নি কিংস। অনুশীলনে অন্যদের সঙ্গে খাপ খাওয়াতে পারলেই ক্লাবটি দলে নেবে তাকে। কিংসের টেকিনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ আলম জোবায়ের নিপু বলেন, ‘ভিডিও দেখে যা বুঝেছি সুমাইয়ার স্কিল খারাপ না। দলীয়ভাবে ও কতটা খাপ খাইয়ে নিতে পারে সেটাই দেখার বিষয়। অনুশীলনে ভালো করলে তাকে দলে নেওয়ার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

জাপানি কন্যাকে দলে টানল বসুন্ধরা কিংস

আপডেট সময় : ১১:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০