ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

আস্থা ডেস্কঃ

সাতক্ষীরার শ্যামনগরে একটি সরকারি খালের দখল ও মাছ শিকারকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির যৌথ হামালায় জামায়াতের নেতাকর্মীসহ ৮ জন আহত হয়েছে। আহতদের সবাইকে শ্যামনগর উপজেলা হাসপাতালে ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (৫জুন/২০২৬) সকালে উপজেলার খুঁটিকাটা-কাঁঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।

আহতরা হলেন-স্থানীয় আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ হোসেন, বিএনপি কর্মী কবির হোসেন, শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ ও আরাফাত হোসেন, আক্তার হোসেন, নাজমা খাতুন, মোমিন মোড়ল ও লায়লা বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক ব্যক্তি সংক্রান্তির খালে জাল দিয়ে মাছ ধরতে শুরু করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আজহারুলের নেতৃত্বে বিএনপি ও আওয়ামী লীগের ৩০-৩৫ নেতাকর্মী মাছ শিকারে বাধা দিলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৮ জন আহত হয়।

পরে আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বিএনপির উত্তেজিত কিছু কর্মী শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদকে ধাওয়া করে রাস্তা থেকে ধরে মারধর করে।

সংঘর্ষের বিষয়ে জামায়াত নেতা শাহিন হোসেন বলেন, চৈত্র মাস শেষ হতেই উক্ত খালের ইজারা মেয়াদ শেষ হয়েছে। নতুন করে সরকার ইজারা না দেওয়ার পরও আওয়ামী লীগ নেতা আজহারুল সেখানে মাছ চাষ করছিল।

তিনি আরও বলেন, এলাকার দরিদ্র মানুষরা শুক্রবার উক্ত খালের মাছ শিকারে যাওয়ার পর আজহারুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় আমাদের ৪ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর তাদের কর্মী আব্দুল্লাহ সাদকে কুপিয়েছে বিএনপির কিছু কর্মী।

অভিযোগের বিষয়ে আজহারুল বলেন, মেয়াদ শেষ হলেও তিনি পুনরায় ইজারার জন্য আবেদন করেছেন। আগে থেকে খালে মাছ ছাড়ায় তিনি বাধা দিয়েছিলেন। তবে জামায়াত নেতা শাহিনের নেতৃত্বে হামলা চালিয়ে আমাদের ৮ জনকে আহত করা হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, স্থানীয় বিএনপির নেতারা আজহারুলকে বিএনপির সমর্থক বলে জানিয়েছে। তার ইজারা নেওয়া খালে জামায়াতের নেতাকর্মীরা মাছ ধরতে গেলে বাধার মুখে তারা বিএনপি নেতাকর্মীদের কুপিয়েছে।

শ্যামনগর উপজেলা হাসপাতালের চিকিৎসক শাকির হোসেন বলেন, ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণ অব্যাহত থাকায় দুজনকে সাতক্ষীরা মেডিকেলে রেফার করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান বলেন, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। স্থানীয় সরকারি একটি খালের দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তারা ভিন্ন ভিন্ন দলের অনুসারী।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

আপডেট সময় : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬