ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১০১৮ বার পড়া হয়েছে

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জি এম কাদেরের ঢাকায় বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির রংপুর মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয় থেকে শুরু হয়ে পায়রা চত্বর, প্রেসক্লাব, বেতপট্টি, সুপার মার্কেট, সিটি বাজার ও পাবলিক লাইব্রেরি এলাকা দক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির আহ্বায়ক মোঃ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মহানগর কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি জাহেদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর কমিটির সহসভাপতি হাসানুজ্জামান নাজিম, সহসাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জি এম কাদেরের ঢাকার বাসভবনে হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি এবং মব সহিংসতা। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। জাতীয় পার্টি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির কোনো অপচেষ্টা সাধারণ মানুষ মেনে নেবে না।

আস্থা/এমএইচ

ট্যাগস :

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৯:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬