ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

জেরার সময় স্ত্রী দীপিকার পাশে থাকতে চান রণবীর সিং

News Editor
  • আপডেট সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৩০ বার পড়া হয়েছে

বলিউডে বর্তমানে চলছে মাদক নিয়ে মহাকাণ্ড। একের পর নায়িকা, নায়কের মাদকের সঙ্গে যুক্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। সে খবরে নতুন নাম দীপিকা পাড়ুকোন। তাকে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানা গেছে। আর সে জেরার সময় স্ত্রী দীপিকার পাশে থাকতে চান রণবীর সিং। এনসিবির কাছে এক লিখিত আবেদনে এ কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : চুমু খেতে ভয় পান সালমান খান

তিনি আবেদনে বলেছেন, দীপিকা প্রায়শই অ্যাংজাইটিতে ভোগেন। বড় ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে তার প্যানিক অ্যাটাকও হয়। আর এর জন্যই তার জেরার সময় স্ত্রীর পাশে থাকা প্রয়োজন।

সম্প্রতি গোয়ায় বেরাতে গিয়েছিলেন দীপিকা-রণবীর দম্পতি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে তারা মুম্বাই ফিরেন। বিমানবন্দর থেকে ফেরার সময় স্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছিলেন রণবীর। ফলে জেরার সময় পাশে থাকার বিষয়টি অপ্রত্যাশিত নয়।

এখন পর্যন্ত এনসিবি রণবীরের চিঠির উত্তরে কোন জবাব দেয়নি। এখন দেখার বিষয় তারা কী জবাব দেয়। যদি দীপিকা অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমতি দেওয়া হয়, তাহলে বিষয়টি হবে নজিরবিহীন।

ট্যাগস :

জেরার সময় স্ত্রী দীপিকার পাশে থাকতে চান রণবীর সিং

আপডেট সময় : ১০:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০