ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নারী-সংক্রান্ত অভিযোগে সাময়িক বরখাস্ত বিআইডব্লিউটি-এর বন্দর পরিচালক Logo ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, লাখের বেশি মৃত্যুর শঙ্কা Logo লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

ঝালকাঠিতে বেসরকারি ক্লিনিকে অনিয়ম, কারণ দর্শানোর নোটিশ

News Editor
  • আপডেট সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৩১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরের বেসরকারি প্রতিষ্ঠান সোহাগ ক্লিনিকের অনিয়মের প্রমাণ মেলায় ক্লিনিকের পরিচালক আহসান হাবিব সোহাগকে কারণ দর্শানোর জন্য চিঠি দিয়েছে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ। ২১ সেপ্টেম্বর ডা. রতন কুমার ঢালি স্বাক্ষরিত নোটিশ সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে। সাত কর্ম দিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, উপজেলার বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন কমিটি গত ১৭ সেপ্টেম্বর সোহাগ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনকালে ২০১৮-২০১৯ অর্থ বছর থেকে অনলাইন প্রক্রিয়ায় নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তারপরও সোহাগ ক্লিনিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন না করেই বর্তমানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু রেখেছে।

সরকারের উন্নয়ন যারা দেখে না, তাদের চোখে ছানি পড়েছে

এছাড়া পরিদর্শনকালে আবদুল কাদের নামে একজন ভর্তি রোগীর ব্যবস্থাপত্রে রক্ত দেয়ার তথ্য উল্লেখ না থাকলেও তার দেহে রক্ত পরিসঞ্চালন করতে দেখা যায় যা সুষ্ঠু চিকিৎসা সেবার পরিপন্থী। একই সঙ্গে প্রতিষ্ঠানের ২০১৭-২০১৮ সনের লাইসেন্সে প্রতিষ্ঠানটি ১০ শয্যার অনুমোদিত হলেও সরেজমিনে প্রায় ৫০টি শয্যা দেখতে পায় পরিদর্শন কমিটি।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি বলেন, এসব অনিয়মের কারণ জানতে চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ঝালকাঠিতে বেসরকারি ক্লিনিকে অনিয়ম, কারণ দর্শানোর নোটিশ

আপডেট সময় : ১১:৩৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০