ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

ঝালকাঠি থেকে ৭ রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

News Editor
  • আপডেট সময় : ০১:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৯৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি থেকে ৭ রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

মোঃ আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরে বিআরটিসি বাসের শ্রমিকদের সাথে বরিশাল রূপাতলী বাসের শ্রমিকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। এরই জেরে ঝালকাঠি থেকে ১০ রূটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। ফলে ঝালকাঠির অসংখ্য যাত্রীরা পড়েছেন বিপাকে।

ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকর ইউনিয়নের সাধারন সম্পাদক বাহাদুর চৌধুরী জানান, শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দু’দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলীর বাস শ্রমিকদের সাথে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশালের শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও বরিশালের শ্রমিকরা ন্যায্য বিচার পায়নি।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডেকেছে। ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর , ঝালকাঠি ও খুলনার সাথে বাসচলাচল বন্ধ রয়েছে। এদিকে ধর্মঘটের ফলে অসংখ্যযাত্রীরা বিপাকে পড়েছেন।

ট্যাগস :

ঝালকাঠি থেকে ৭ রুটে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি

আপডেট সময় : ০১:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১