ডয়হত্যা মামলায় জামিন পেলেন আইভী
- আপডেট সময় : ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
ডয়হত্যা মামলায় জামিন পেলেন আইভী
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পুনর্জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে আদালতে হাজির হন মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি আইভী। শুনানিকালে তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি দায়ের করা হয়। মামলার নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে ৯৯ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরো ৩শ জনকে আসামি করা হয়। এই মামলায় তিনি এজাহারভুক্ত ১১ নং আসামি।
আস্থা/এমএইচ



















