ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন Logo দুই কারণে হেরেছে ট্রাম্প!

ঢাকার মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৪২৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। বুধবার সকালে এ তথ্য জানান র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২-এর একটি আভিযানিক দল মঙ্গলবার দিনগত রাতে ঢাকা উদ্যান নদীর পাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভালবার, ৯ রাউন্ড গুলি, ২টি খালি গুলির খোসা ও ২টি পিস্তল কভার উদ্ধার করে।

এএসপি শিহাব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে। উদ্ধার করা অস্ত্র ও গুলিসংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ঢাকার মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪