ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / ১০০২ বার পড়া হয়েছে

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই

টাফ রিপোর্টারঃ

ঢাকার ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি পরিবহন৷ এ সময় দুর্ঘটনাকবলিত তৃতীয় পরিবহন মোটরসাইকেলে পেছনের অপর যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাইকের আরোহী দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৫ জুলাই) সকালের দিকে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, এর মধ্যে একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।

অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা দুজনই একই পরিবারের ফুপাতো-মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবহন সংঘর্ষ; নিহত দুই ভাই

আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬