ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আস্থা ডেস্কঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মোলায়েম হোসেন (৪৮) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে কালীশংকরপুর গ্রামের আবুল মণ্ডলের ছেলে।

নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোলায়েম হোসেন পার্শ্ববর্তী আব্দালপুর গ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে হরিশংকরপুর গ্রামের স্কুলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল থামানোমাত্রই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোনায়েমের স্ত্রী শিল্পী খাতুন বলেন, ‘আমার স্বামী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামের স্কুলের পিছনে তাকে কুপিয়ে হত্যা করেছে। তার সারা শরীরে অন্তত ২০টি কোপের চিহ্ন রয়েছে।’ সে আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন সংবাদমাধ্যমকে বলেন, বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১২:৩৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬