ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

তথ্যমন্ত্রীকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর

News Editor
  • আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০
  • / ১১০৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে তাকে স্থানান্তর করা হয়।

এদিকে গতকাল সকালে স্কয়ার হাসপাতালে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. রায়হান রব্বানী।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন জানান, মন্ত্রী সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এর আগে গত শুক্রবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে তার করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।

তথ্যমন্ত্রীকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর

আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০