ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

তামিমের অভিযোগ নেই

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • / ১১৪২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারার পর তামিম ইকবাল প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে চাননি। দেননি কোনো অজুহাতও। সরাসরি নিজেদের দায়ী করেছেন তিনি।

৮ উইকেটে হারা ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘কোনো সন্দেহ নেই তারা খুব ভাল বল করেছে। কিন্তু আমরা কেবল নিজেদের দায়ী করতে পারি। ব্যাটিং নিয়ে আমাদের যে গর্ব তার আশেপাশে ছিলাম না। আমরা এখানে অনেকদিন আছি। কাজেই প্রস্তুতি নিয়ে কোনো অভিযোগ করতে পারছি না। আমাদের জন্য তা নতুন কিছু না।’

বাংলাদেশ শনিবার টস হেরে আগে ব্যাট করে ১৩১ রানে অলআউট হয়। ২১.২ ওভারে ম্যাচটি জিতে নেয় স্বাগতিকেরা।

তামিম এখন পরের ম্যাচে তাকিয়ে, ‘সবাই জানে প্রত্যাশাটা কী। আশা করছি পরের ম্যাচে ভালো পারফর্ম করব।’

২৮ ওভারের ভেতর ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছয় নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদ। ৫৪ বলে ২৭ রান করেন তিনি।

ব্যাট হাতে জন্মদিন উদযাপন করার আশায় উইকেটে নামা তামিম ইকবাল প্রথম ওভারেই বোল্টকে দারুণ এক ছক্কা মেরে ইঙ্গিত দিয়েছিলেন অসাধারণ কিছুর। পরে মেরেছেন একটি চারও। ওই শেষ। ১৫ বলে ১৩ করে বোল্টের বলেই হন এলবিডব্লিউ।

ট্যাগস :

তামিমের অভিযোগ নেই

আপডেট সময় : ০৬:০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১