শিরোনাম:
তিন অভিযোগে ইনুর কারাদণ্ড, বাকিগুলোতে খালাস
Astha DESK
- আপডেট সময় : ০২:৪৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ১০৩৪ বার পড়া হয়েছে
তিন অভিযোগে ইনুর কারাদণ্ড, বাকিগুলোতে খালাস
শেখ শ্রাবণ হোসেন শাওনঃ
সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হয়েছে। তিন অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে। বাকিগুলোতে দেওয়া হয়েছে খালাস।
আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন, বিচারক মোঃ মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া।
দৈনিক আস্থা/এমএইচ




















