ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বৈঠক শেষে ঢাকা ছাড়েন দীনেশ ত্রিবেদী!

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ৯৯৭ বার পড়া হয়েছে

তিন বৈঠক শেষে ঢাকা ছাড়েন দীনেশ ত্রিবেদী!

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এক দি‌নের ব‌্যবধা‌নে বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ে তিন‌টি বৈঠক সম্পন্ন ক‌রে নয়া‌দি‌ল্লি‌ গে‌ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বিকেলে দি‌ল্লি‌র উদ্দেশে ঢাকা ছে‌ড়ে‌ছেন ভারত‌ীয় দূত।

রোববার পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, আজ সোমবার দুপু‌রে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন ভারত‌ীয় দূত দীনেশ ত্রিবেদী।

ভারত‌ীয় দূতের দি‌ল্লি য‌াওয়ার তথ‌্য দিয়ে ঢাকার নির্ভর‌যোগ‌্য কূট‌নৈ‌তিক সূত্র বলছে, বাংলা‌দেশ সরকা‌রের উচ্চ পর্যা‌য়ের স‌ঙ্গে যে তিন‌টি বৈঠক হ‌য়ে‌ছে, সেগু‌লো থে‌কে প্রাপ্ত বার্তা ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়‌কে দ্রুত পৌঁ‌ছে দিতেই হয়ত আজই দিল্লি গেছেন দী‌নেশ ত্রিবেদী।‌ বাংলা‌দেশ সরকা‌রের অবস্থান ও ম‌নোভাব সম্পর্কে নিজ দে‌শের সদর দপ্তর‌কে জানা‌বেন তিনি।

ত‌বে ঢাকার ভারতীয় হাইক‌মিশন ভারত‌ীয় দূতের দি‌ল্লি যাওয়া নি‌য়ে কোন উচ্চবাচ্য কর‌তে নারাজ।

প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ভারতীয় দূ‌তের সাক্ষা‌তের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রে জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত‌্যার্প‌ন ত্বরা‌ন্বিত কর‌তে দি‌ল্লি‌কে অনু‌রোধ ক‌রে‌ছে বাংলা‌দেশ। একইস‌ঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকারী‌দের প্রত‌্যার্প‌নের অনু‌রোধ করা হ‌য়ে‌ছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

তিন বৈঠক শেষে ঢাকা ছাড়েন দীনেশ ত্রিবেদী!

আপডেট সময় : ১২:৩৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬