ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

দিনাজপুরে এক রশি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

দিনাজপুরে এক রশি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রিয়াজুল হক সাগর/রংপুর

দিনাজপুরের খানসামা উপজেলায় এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামে (হাজীপাড়া) তাদের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, মারগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (৩২)। সামছুন নাহার পার্শ্ববর্তী আফাজ মেম্বার পাড়ার সমশের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫-১৬ বছর পূূূূর্বে পারিবারিকভাবে রবিউল ও সামছুন নাহারের বিয়ে হয়। আজ সকালে তাদের শয়নকক্ষে দীর্ঘক্ষণ বাচ্চার কান্না শুনতে পান স্থানীয়রা। এতে সন্দেহ হলে স্থানীয়রা ঘরে ঢুকে একই রশিতে ঝুলন্ত অবস্থায় রবিউল ও সামছুন নাহারের মরদেহ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন করেছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে মরা দেহের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট হস্থান্তরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, সাত বছর পূর্বে পারিবারিক কলহের জেরে বিষপান করেন রবিউল ও তার ছেলে। এতে রবিউল চিকিৎসা নিয়ে বেঁচে ফিরলেও তাদের ছেলের মৃত্যু হয়। এরপর গত ৯ মাস আগে তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।

খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন জানান, ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

দিনাজপুরে এক রশি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩