ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • / ১২১৩ বার পড়া হয়েছে
চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে জগমোহন চন্দ্র রায় নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার(২৯মার্চ)সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল বাশার বলেন, ৩ দিন পূর্বে শারীরিক অসুস্থতার কারণে তিনি এই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ঐদিনই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিনই রাত্রি ১১টায় গ্রামের বাড়িতে এনে স্বাস্থ্যবিধি মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।
দিনাজপুর সিভিল সার্জন সূত্রে জানা গেছে, জেলায় করোনা আক্রান্ত ২০ জনের মধ্যে দিনাজপুর সদরে ১৪জন। জেলায় এ পর্যন্ত করোণায় মৃত্যু বরণ করেছেন ১০৩ জন।
ট্যাগস :

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১