ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে নিজ স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দেয় আদালত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

 দিনাজপুরে স্ত্রীকে কুপিয়ে ও গলা টিপে হত্যার দায়ে স্বামী প্রভাত চন্দ্র রায়কে মৃত্যুুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়।

সোমবার সকালে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবিদ হোসেন এই আদেশ দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রভাত চন্দ্র রায় দিনাজপুর সদর উপজেলার মাধবপুর চিরাকুঠিপাড়া গ্রামের লালু চন্দ্র রায়ের ছেলে। জানা যায়, বিয়ের পর থেকে নেশাগ্রস্ত হয়ে স্ত্রী ববিতা রানীকে নির্যাতন করতেন প্রভাত চন্দ্র। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ২৮ ডিসেম্বর বিকালে নিজ বাড়িতে শাবল দিয়ে কুপিয়ে ববিতা রানীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করেন। এতে ববিতা রানী মাটিতে পড়লে গলা টিপে মৃত্যু নিশ্চিত করেন স্বামী প্রভাত চন্দ্র। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা করেন নিহত ববিতার ভাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণসহ সবদিক বিবেচনা করে এ আদেশ দেন আদালত।

ট্যাগস :

দিনাজপুরে নিজ স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দেয় আদালত

আপডেট সময় : ১০:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩