ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি বিএনপির

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / ১১৬২ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করার অভিযোগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টারও পদত্যাগ দাবি জানিয়েছে দলটি।

শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ দাবি জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, তাদের পদত্যাগের কথা আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি। আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। তাদেরকে বাদ দেওয়ার জন্য আজকেও লিখিত বক্তব্যে দিয়েছি, মুখেও বলেছি।

কোনো আশ্বাস পেয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেই আশ্বাস উনারা দেবেন। আমরা আমাদের বক্তব্য দিয়েছি।

নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, সুনির্দিষ্টভাবে এ রকমের কোনো কথা হয়নি। উনি সুনির্দিষ্টভাবে জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি। হয়তোবা উনারা উনাদের প্রেসের মাধ্যমে জানাবেন। সেজন্য আমরা উপেক্ষা করব। এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নাই। উনার প্রেস কী বলেন, তারপরে আমরা প্রতিক্রিয়া জানাবো।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সালাহউদ্দিন আহমেদ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

দুই ছাত্র উপদেষ্টাসহ তিনজনের পদত্যাগ দাবি বিএনপির

আপডেট সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫