দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর
- আপডেট সময় : ০৩:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর
আন্তর্জাতিক ডেস্কঃ
দুবাইয়ে আটকের পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত গত ২৭ জুলাই তার জামিন আবেদন মঞ্জুর করেন। ৩০ জুলাই তিনি কারাগার থেকে মুক্তি পান। তার মুক্তির বিষয়টি পুলিশের এক ঘণিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।
ওদিকে কারামুক্তির পর বেনজীর আহমেদ গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় জানান, আদালতের নির্দেশ মোতাবেক তিনি জামিনে মুক্তি পেয়েছেন। বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
জানা গেছে, আদালত তার জামিনের সঙ্গে কয়েকটি শর্তও যুক্ত করেছে। এসব শর্তের মধ্যে রয়েছে, বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে থাকবে। আদালতের পূর্বানুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।
এর আগে দুবাই পুলিশ বেনজীর আহমেদকে আটক করে। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগে দুদক একাধিক মামলা করেছে।
দৈনিক আস্থা/এমএইচ















