ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: বললেন মির্জা ফখরুল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে প্রশাসন ব্যর্থ হওয়ায়। তবে দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি। আমি মনে করি যেসব এলাকার অবস্থা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে সে সব এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া যায়। বর্তমানে অনেক জেলার অবস্থা ভালো, রাজনৈতিক নেতারা অনেক কিছু দেখভাল করছেন। তাই সব এলাকায় সেনাবাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে, বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৪ জনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে মোট ১৫ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থাসহ চাকরির ব্যবস্থা করেন। তিনি বলেন, আর যেন কোনো শিশুকে গুলি খেয়ে না মরতে হয়। আমরা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র চাই।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আব্দুল হান্নান হান্নু, প্রচার সম্পাদক মামুনুর রশীদ প্রমুখ।

ট্যাগস :

দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক হয়নি: বললেন মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪