ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়িয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ নিহত-২ Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী

দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০ শতাংশ

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০ শতাংশ

আস্থা ডেস্কঃ

২০২২ সালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রবাহ ২০ শতাংশ বেড়ে ৩৪৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি ১৯৯০ সালের পর দ্বিতীয় সর্বোচ্চ এফডিআই। এর আগে, ২০১৮ সালে সর্বোচ্চ ৩৬১ কোটি ডলারের এফডিআই এসেছিল।

২০২২ সালে সারাবিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কমলেও বাংলাদেশে বেড়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের সবশেষ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩–এ এই তথ্য উঠে এসেছে।

স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এফডিআই পাওয়ার দিক থেকে বাংলাদেশ এগিয়ে। সামগ্রিকভাবে গত বছর এলডিসিভুক্ত দেশগুলোতে যেখানে এফডিআই প্রবাহ ১৬ শতাংশ কমেছে, সেখানে বাংলাদেশে বেড়েছে ২০ শতাংশ। তবে এফডিআই বাড়লেও সামগ্রিক এফডিআই স্টক বা মোট বিনিয়োগের স্থিতি কমেছে।

এসময় বিনিয়োগের স্থিতি কমে ২ হাজার ১১৫ কোটি ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালে ছিল ২ হাজার ১৫৮ কোটি ডলার।

আঙ্কটাডের প্রতিবেদন মতে, উন্নত দেশগুলোতেই এফডিআই প্রবাহ সবচেয়ে কমেছে। এই দেশগুলোয় এফডিআই প্রবাহ ৩৭ শতাংশ কমে ৩৭ হাজার ৮০০ কোটি ডলার হয়েছে। তবে উন্নয়নশীল দেশগুলোয় এফডিআই বেড়েছে ৪ শতাংশ।

ট্যাগস :

দেশে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০ শতাংশ

আপডেট সময় : ১২:২৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩