ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫

ধর্ষণের পর ৫ টাকা দিয়ে শিশুকে বাড়িতে পাঠিয়ে দিলো ধর্ষক

News Editor
  • আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / ১১০০ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গত শনিবার (০৩ অক্টোবর) সকালে হরিরামপুর উপজেলায় পদ্মার চরাঞ্চলে এই ঘটনা ঘটলেও শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার দুপুরে।

দেলোয়ারের কত নেতা, আংগোরে মারি হালাইবো: নির্যাতিত নারী বাবা

নির্যাতনের শিকার ওই শিশুর নানি জানান, শিশুটির মা বিদেশে থাকেন। বাবা থাকেন ফরিদপুরে। শিশুটি তার (নানি) কাছেই থাকেন। শনিবার সকালে প্রতিবেশী শেখ ছামিদের ছেলে শেখ জামির (৪৫) শিশুটিকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই শিশুর হাতে ৫ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

বাড়িতে এসে কাঁদতে থাকলে জিজ্ঞাসাবাদে নির্যাতনের ঘটনা জানায় শিশুটি। পরে অভিযুক্ত জামিরের বাবাকে ঘটনা জানালে তিনি সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। কিন্তু তিন দিনেও বিচার না পেয়ে ঘটনা স্থানীয় মেম্বারকে জানানো হয়। পরে মেম্বার তাকে থানায় জানাতে বলেন বলে জানান ওই নারী।

এ বিষয়ে মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষা করা হবে।

সংবাদকর্মীদের কাছে শিশু নির্যাতনের এই ঘটনা জানার পর মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা হরিরমপুর থানায় বুধবার দুপুরে মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

ধর্ষণের পর ৫ টাকা দিয়ে শিশুকে বাড়িতে পাঠিয়ে দিলো ধর্ষক

আপডেট সময় : ০২:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০