ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ধামইরহাটে প্রধানমন্ত্রী জন্মদিন পালন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

ধামইরহাটে প্রধানমন্ত্রী জন্মদিন পালন

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন নওগাঁর ধামইরহাটে পালন করা হয়েছে।

আজ শুক্রবার (২৯ সেপেটেম্বর) বিকাল ৪টায় ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ দেলদার হোসেনের সভাপতিত্বে আনন্দ র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এর আগে জন্মদিন পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়।

এরপর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজান আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের এমপি মোঃ শহীদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, যুগ্ম-সম্পাদক আবদুল মজিদ, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ সামসুজ্জোহা হাকিম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক জহুরুল হক, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ওসমান গণি প্রমুখসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ধামইরহাটে প্রধানমন্ত্রী জন্মদিন পালন

আপডেট সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩