ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুত্তলিকা Logo হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নওগাঁতে সাংবাদিকের উপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৩০ বার পড়া হয়েছে

নওগাঁতে সাংবাদিকের উপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধামইরহাট উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সকল স্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সাজুর উপর হামলাকারী দলিল লেখক সন্ত্রাসী কনক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সরকারি প্রতিটি অফিসই নির্দিষ্ট নিয়মে পরিচালিত হওয়ার কথা থাকলেও মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। সম্প্রতি সেখানে রাতভর দলিল নিবন্ধনের মতো বেআইনি কার্যক্রমও চালু রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার মুক্তি আরার দায়িত্বকালীন সময়ে অনেক দলিলই নিয়মবহির্ভূতভাবে নিবন্ধিত হয়েছে। এ ঘটনায় মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।

তারা আরও বলেন, দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে অনিয়ম আড়াল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি যেমন বৃদ্ধি পাবে, তেমনি গণমাধ্যমের স্বাধীনতাও মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে অফিসের ভেতরে জমি রেজিস্ট্রি নিয়ে দলিল দাতা-গ্রহীতাদের মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সাজু। হঠাৎই একজন ভিডিও ধারণে বাধা দিয়ে নিজেকে থানার লোক পরিচয় দেন। পরে স্থানীয় দলিল লেখক কনক ও তার সহযোগী সন্ত্রাসীরা সাজুর উপর হামলা চালায়। এসময় তারা সাংবাদিক সাজুর ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়।

ট্যাগস :

নওগাঁতে সাংবাদিকের উপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫