ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

নাটোরে ২৮২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ নাটোর রেল স্টেশনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ২৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ফেন্সিডিল পরিবহনে সহায়তাকারী রেলের নিরাপত্তাকর্মী, ইলেকট্রিশিয়ান ও দুই মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (আরএনবি) গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের আলমগীর মিয়া (৩৬), ইলেকট্রিশিয়ান ঠাকুরগাঁওরে রাণীশংকৈল উপজেলার সন্ধ্যারুই গ্রামের আব্দুল করিম (৩৩), দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এস্তাবনগর গ্রামের রুবেল হোসেন (২৩) ও বিরামপুরের পূর্ব জগন্নাথপুরের কাওছার আলী(২৬)।

[irp]

মঙ্গলবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দীন। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টায় নাটোর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে। এসময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন থামান র‌্যাব সদস্যরা। ওই ট্রেনের একটিমাত্র কামরা থেকে ব্যাগের ভেতরে রাখা অবস্থায় ২৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় মাদক পরিবহনের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, পরস্পরের যোগসাজসে আটককৃতরা আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং এমকে ডিল (কোডিন ফসপেট) পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বগুড়া জেলার সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা রুজু করা রয়েছে।

ট্যাগস :

নাটোরে ২৮২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১