ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

নানা চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৪’ দেখা যাবে রোকেয়াকে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, ফারিয়া শাহরিনসহ একাধিক তারকা নিয়ে নির্মিত হয়েছিলো নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি প্রচারের পর থেকেই আলোচনায় চলে আসে এটি, থাকে জনপ্রিয়তার তুঙ্গে। এরপর থেকেই আসে নাটকটি সিজন এক, দুই এবং তিন। কিন্তু তৃতীয় সিজনের পরে নাটকটির চতুর্থ সিজন আসবে নাকি এ নিয়ে নাটক ভক্তদের মনে প্রশ্ন জাগতে শুরু করে।

বিশেষ করে নাটকের তুমুল জনপ্রিয় চরিত্র কাবিলার গ্রেফতার হওয়ার প্রতিবাদ জানিয়ে আন্দোলনেরও ডাক দিয়েছেন অনেক দর্শক। তারা বলছেন, কাবিলাকে অবশ্যই মুক্তি দিতে হবে। কাবিলার মুক্তি, ব্যাচেলর পয়েন্টের সমাপ্তি এ নিয়ে যখন চারদিকে চলছে আলোচনা ঠিক সেসময়ই নাটকটি নিয়ে জানা গেলো ভিন্ন কথা।  সেসময় নাটকটির পরিচালক কাজল আরেফিন অমি বললেন ভিন্ন কথা।

নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, পরিচালক কাজল আরেফিন অমি খুব শিগগিরই ‘ব্যাচেলর পয়েন্ট ৪’ নিয়ে আসছেন। এই সিজনে কাশিমপুর থেকে মুক্ত হয়ে ফিরবেন কাবিলা। আর ধ্রুব মিউজিক স্টেশন থেকেই প্রচার হবে নতুন সিজনের পর্বগুলো।

সূত্র বলছে, নতুন গল্পে দেখা যাবে কাশিমপুরের গল্প। যেখানে কাবিলা রয়েছেন। সঙ্গে থাকবেন পাশা ভাইসহ অন্যরাও। এবার দর্শকের সামনে হাজির করা হতে পারে রোকেয়া চরিত্রটিকেও। তবে হাবু ভাই চরিত্রটি নিয়ে ধোঁয়াশা রয়েছে। এ চরিত্রটিকে আর নাও দেখা যেতে পারে গল্পে। সিজন থ্রিতে গল্পের প্রয়োজনে হাবু ভাই চরিত্রটিকে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ নিয়ে কাজল আরেফিন অমি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তবে গেল কয়েকদিন ধরে ফেসবুকে তিনি ব্যাচেলর পয়েন্ট নিয়ে লিখছেন। যা নতুন করে জল্পনা কল্পনা তৈরি করেছে ‘ব্যাচেলর পয়েন্ট ৪’ নিয়ে। অবশেষে খোঁজ নিতে গিয়ে জানা গেল নতুন সিজন তৈরির প্রস্তুতি চলছে।

[irp]

নানা চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট ৪’ দেখা যাবে রোকেয়াকে

আপডেট সময় : ১০:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১