ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণ: ক্ষুব্ধ জামায়াত আমির Logo হরমুজ খুললেও জাহাজ চলবে নতুন পথে Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের পুলিশ-বিজিবির সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / ১১০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পুলিশ ও বিজিবির সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে হরতাল সমর্থকদের।

আজ রবিবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে হরতালের সমর্থনে  সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। তাঁরা শিমরাইল ইউটার্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার, বাঁশ, কাঠ, চৌকি, বেঞ্চসহ বিভিন্ন আসবাবপত্র ফেলে তাতে আগুন ধরিয়ে বিক্ষোভ শুরু করেন।

এসময়  পুলিশ ও বিজিবি সদস্যরা হেফাজতের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। হরতাল সমর্থকরা সেখান থেকে সরে না যাওয়ায় ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এ সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে শফিকুল ইসলাম (৬৭) ও শাকিল (৩৫) নামের  দুজন গুলিবিদ্ধ হয়েছেন এবং শাহাদাত (৩৫) নামের  একজন আহত হয়েছেন। এদের মধ্যে শাকিলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকি দুইজনকে সিদ্ধিরগঞ্জের মা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নারায়ণগঞ্জের পুলিশ-বিজিবির সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ

আপডেট সময় : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১