ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভারে ছাত্রদল নেতার নির্যাতনে চোখ হারাতে বসছে কিশোর Logo ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা সংঘর্ষ, নিহত-১ Logo অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সম্প্রতি তুরাগ নদ থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার Logo সীমান্তের শূন্যরেখায় দুই সপ্তাহ: ক্ষুধা, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই Logo সন্দ্বীপে ১৫ কোটি টাকা আত্মসাত: ভুক্তভোগীদের মানববন্ধন Logo টাঙ্গাইলে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদন্ড Logo প্রধান শিক্ষককে জুতাপেটা: বিএনপির নেতাকে শোকজ Logo জী‌বিত ব্যক্তি মৃত দে‌খি‌য়ে বয়স্ক ভাতা বন্ধ: প্রতিবাদে বিক্ষোভ Logo নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / ১০২২ বার পড়া হয়েছে

নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

আস্থা ডেস্কঃ

জাতীয় সংসদে আজ গৃহায়ন, সমাজকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি— এই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু বড় ঘোষণা দেওয়া হয়েছে।

রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি-বে-সরকারি যৌথ উদ্যোগে এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রাজউকের ড্যাপ (DAP) অনুযায়ী এই স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। এছাড়া গাজীপুরের টঙ্গীসহ দেশের ৩৭টি বস্তি এলাকা এবং রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে চউকের জমিতে ভাড়াভিত্তিক ও সাশ্রয়ী আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

“গৃহায়ন, সমাজকল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি” এই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত
বিষয়ে কথা বলতে গিয়ে জাতীয় সংসদে আজ এ তথ্যা নিশ্চিত করেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মোঃ জাকারিয়া তাহের।

সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রবীণদের বয়স্ক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা এবং প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পটি বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে। আগামী আগস্ট মাসের শেষ নাগাদ এই কেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, যা দেশের পরিচ্ছন্ন জ্বালানি ও বিদ্যুৎ নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

নিম্ন আয়ের মানুষের জন্য তৈয়ারী হবে আবাসন প্রকল্প

আপডেট সময় : ০৯:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬