ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে সাত মাদকসেবীকে কারাদণ্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / ১১২৫ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ মাদকসেবীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর আলমনগর খামারপাড়া, এরশাদনগর, পুরাতন ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরুজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।

[irp]

গ্রেফতাররা হলো- এরশাদনগর এলাকার জামিরুল ইসলাম (৩৫), আলমনগর খামারপাড়া এলাকার মহিদ ইসলাম (২০), বাবু মিয়া (৩০), সুজন মিয়া (৫২), মাসুম আলী (৪০) এবং পুরাতন ট্রাক স্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলাম (৩০) ও রওশন আলী (৩৫)।

রংপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরুজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান ওই ম্যাজিস্ট্রেট। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর রংপুরের ভারপ্রাপ্ত পরিদর্শক মাহবুর রহমান। এসময় অধিদফতরের উপ-পরিদর্শক তৌহিদুল আলম, আতাউর রহমানসহ মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহযোগিতা করেন

ট্যাগস :

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে সাত মাদকসেবীকে কারাদণ্ড

আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১