নেত্রকোণায় ছেলের বটির আঘাতে বাবা খুন
- আপডেট সময় : ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
নেত্রকোণায় ছেলের বটির আঘাতে বাবা খুন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার মদনে ছেলে আলাই মিয়া ইয়াসিন (২০)-এর বটির আঘাতে বাবা কুণ্ডু মিয়া এলাহি (৬৫) খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে প্রায় দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না। বুধবার ভোরে কুণ্ডু মিয়া নামাজ শেষ করে রান্নাঘরে চা বানাতে গেলে ইয়াসিন বাবাকে বটি দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত কুণ্ডু মিয়াকে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন করিম বলেন, আটক ইয়াসিনের কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আস্থা/এমএইচ



















