ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

নেপালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ১১০৬ বার পড়া হয়েছে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী চীন, ভারত, ভুটান ও বাংলাদেশে।

এদিকে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর পরবর্তী প্রায় ৪০ মিনিটে একই উৎপত্তিস্থলে আরও ৪টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। যেগুলোর মাত্রা রিখটার স্কেলে ৫ এর বেশি বা এর কাছাকাছি।

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটির পর প্রথম আফটার শক আঘাত হানে ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।

ট্যাগস :

নেপালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আপডেট সময় : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫