ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যায় যুবলীগ নেতা গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ১১১২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় বেলাল উদ্দিন প্রকাশ পাঙ্খা বেলাল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার দুপুরে উপজেলার বসুরহাট বাজারের হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলাল উদ্দিন চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইব্রাহিমের ছেলে। তিনি চরফকিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী জেলা পিবিআই পরিদর্শক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মামলা তদন্তের ভার পাওয়ার পর এটাই প্রথম গ্রেপ্তার। গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

কোম্পানীগঞ্জের চাপরাশিরহাটের পূর্ব বাজারে ১৯ ফেব্রুয়ারি বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অনুসারী ও উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবীড় পরিচর্যা কেন্দ্রে ২০ ফেব্রুয়ারি শনিবার রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নিহতের বাবা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামিকরে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

ট্যাগস :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১