ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

পররাষ্ট্রমন্ত্রীকে ডব্লিউটিও’র ডিজি পদপ্রার্থী ফোন

News Editor
  • আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

বিশ্ব বাণিজ‌্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক পদে যুক্তরাজ্য সমর্থিত প্রার্থী ড. লিয়াম ফক্স শনিবার (৩ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। ড. লিয়াম ফক্স এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগছে। ডব্লিউটিও-কে আরও কার্যকর ও এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়ে তার সঙ্গে আমার আলোচনা হয়েছে।’

গত ৮ জুলাই যুক্তরাজ্য ডব্লিউটিও‘র মহাপরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার জন‌্য ড. লিয়াম ফক্সকে মনোনীত করেছে। আগামী নভেম্বরে এ সংস্থার নির্বাচন হওয়ার কথা রয়েছে।

লিয়াম ফক্স ব্রিটিশ রাজনীতিবিদ। তিনি ২০১৮-১৯ মেয়াদে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিমন্ত্রী এবং ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রীকে ডব্লিউটিও’র ডিজি পদপ্রার্থী ফোন

আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০