পাওনা টাকার জেরে সংঘর্ষে নিহত-১
- আপডেট সময় : ০৫:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
পাওনা টাকার জেরে সংঘর্ষে নিহত-১
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে দুই পরিবারের সংঘর্ষে মানাউল্লাহ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মানাউল্লাহ (৬০) শিবপাশা ইউনিয়নের পাঁচাইক্কার মৃত ভুইয়া মিয়ার ছেলে।
আজ রোববার (১০ মে) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচাইক্কা নামক স্থানে এ ঘঠনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মানাউল্লা মিয়ার ভাই আনতু মিয়ার কছে একই গ্রামের ইউনুস মিয়ার স্ত্রী জাহেদা বেগমের টাকা পাওনা ছিল৷ রোববার সকালে এই বিষয় নিয়ে জাহেদা বেগম ও তার সন্তানরা আনতু মিয়াকে গালাগালি করেন।
দুপুরে হাওর থেকে ফিরে মানাউল্লাহ বিষয়টি জানতে পেরে জাহেদা বেগম ও তার সন্তানদের জিজ্ঞেস করতে যায়। এসময় তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে মানউল্লা গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবপাশ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ



















