ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ১০০০ বার পড়া হয়েছে

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ শ্রাবণ হোসেন শাওনঃ

গত ৫ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে নিরাপত্তা বাহিনীর ৮ সদস্যসহ ৩শ ১৬ জন নিহত হয়েছে। এসব আক্রমণে আহত হয়েছেন ৪শ ৮৫ জন। নিরাপত্তা বাহিনীসহ পাহাড়ি-বাঙালিদের ওপর এ সময়ে হামলার ঘটনা ঘটেছে ৩শ ৭২টি।

আজ বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে বিএনপি দলীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের উত্তরে জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে সালাহউদ্দিন আহমদ বলেন, গত ৫ বছরে পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর ওপর সশস্ত্র গোষ্ঠী ১শ ৯৪টি হামলা করেছে। এই গোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা করেছে ৮১টি। একই সময়ে সেখানে অপহরণের ঘটনা ঘটেছে ২শ ৯৭টি, জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে ৪শ ৭১টি, অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে ৩শ ৭৭টি।

মন্ত্রী জানান, ৫ বছরে পার্বত্য অঞ্চলে সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ঘটনা ঘটেছে ৯৭টি। বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৩শ ৮ জন, আহত হয়েছে ৪শ ৩৫ জন। নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে ৮ জন ও আহত হয়েছে ৫৫ জন।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:২৬:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬