ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

পিরোজপুরে ৭৭ হাজার মানুষ ভর্তুকি মূল্যে পাচ্ছেন টিসিবির মাল

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
  • / ১১১৬ বার পড়া হয়েছে

পিরোজপুরে ৭৭ হাজার মানুষ ভর্তুকি মূল্যে পাচ্ছেন টিসিবির মাল

মোঃ তৈয়বুর রহমান/পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরে ৭৭ হাজার স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকি মূল্যে চাল, ডাল ও তেল বিক্রি শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় পিরোজপুর পৌরসভার বাইপাস সড়কের পানির পাম্প কেন্দ্রে আয়োজিত বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারীকে এ সুবিধা প্রদান করবেন।

তবে প্রাথমিক ভাবে পানির পাম্প কেন্দ্র থেকে এ সব পন্য বিতরন শুরু হয়। ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল এবং প্রতি লিটার ১০০ টাকা মূল্যে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাল প্রদান করা হচ্ছে।

ট্যাগস :

পিরোজপুরে ৭৭ হাজার মানুষ ভর্তুকি মূল্যে পাচ্ছেন টিসিবির মাল

আপডেট সময় : ০৭:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩