ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাভার-আশুলিয়ায় রণক্ষেত্র, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ Logo ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ ও জ্বালানির মূল্যবৃদ্ধি ঠেকাতে হবে: কুপার Logo সাজেক চলছে ২ পক্ষের পাল্টাপাল্টি অবরোধ কর্মসূচী Logo রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা Logo বিনা মূল্যে গ্যাস সিলিন্ডার পাবে ১ কোটি ৮৯ লাখ পরিবার Logo আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ Logo ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ পাকিস্তানের ক্ষতি ৪০ বিলিয়ন ডলার Logo পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে: রাশেদ খাঁন Logo খুলনায় ১২ দিনে ৭ হত্যাকান্ড! Logo আ.লীগ সরকারের পদক্ষেপের সঙ্গে এনসিপির মিল রয়েছে: ডেভিড বার্গম্যান

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিওধারণ, যুবলীগ নেতা গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
  • / ১২৫৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে (২৯) ঘরে ঢুকে ধর্ষণ ও বিবস্ত্র করে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করার অভিযোগে মুজিবুল রহমান শরীফ (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এরপর দুপুরে নির্যাতিতা গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শরীফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শরীফ একই এলাকার ওয়াতির বাড়ীর রফিকুল ইসলাম খোকনের ছেলে। শরীফ চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন যুবলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি।

নৌশ্রমিকদের ১১ দফা দাবিতে অনড়,শক্ত অবস্থানে মালিকপক্ষ

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারী তার শ্বশুর বাড়ীতে দু’ছেলে-মেয়ে নিয়ে নিজ কক্ষে ঘুমিয়েছিলেন। বুধবার ভোরে শরীফ তার ঘরে ঢুকে তার হাত-মুখ চেপে ধরে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে গৃহবধূকে বিবস্ত্র করে। এ সময় নির্যাতিতার ছেলে (৪) ও মেয়ের (১০) ঘুম ভেঙ্গে গেলে শরীফ তাদেরকেও হত্যার হুমকি দিয়ে ঘরের অন্য একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর ওই নারীকে বিবস্ত্র করে ধর্ষণ করে শরীফ। ধর্ষণের সময় তার মুখাবয়বে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ধর্ষণের পর নির্যাতিতা নারীকে বিবস্ত্র ও উলঙ্গ করে নিজের ব্যবহৃত মোবাইল দিয়ে ছবি ও ভিডিও চিত্র ধারণ করে নিয়ে যায় শরীফ। ঘটনায় দুপুরে নির্যাতিতা তার দু’জন নিকট আত্মীয়কে নিয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দী রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় ৮টি মামলা রয়েছে।

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিওধারণ, যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০