ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

ফরিদপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কা খেয়ে অবশেষে ট্রাকচাপায় প্রাণ গেল পলাশ শেখ (৪৫) নামে এক পথচারীর ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আলিপুর আলিমুজ্জামান সেতু সংলগ্ন এলাকায়। নিহত পলাশ শেখ শহরের লালন নগরের বাসিন্দা মরহুম শেখ মিলনের ছেলে। ডান হাত ও ডান পা কিছুটা পক্ষাঘাতগ্রস্ত ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শারীরিক পক্ষাঘাতগ্রস্ত পথচারী পলাশ রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের লুকিং গ্লাসের সাথে আঘাত লেগে তিনি ছিটকে পড়ে যান। কিন্ত পথচারীরা উদ্ধার করার আগেই অপর একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দেয়। এ সময় ঘটনা স্থলেই নিহত হন পলাশ শেখ। ঘটনার পরে স্থানীয় জনতার মারমুখী হয়ে উঠার চিত্র দেখতে পেয়ে মোটরসাইকেলচালক, ট্রাকচালক ও হেলপার গাড়ি থেকে নেমে দ্রুত পালিয়ে যায়।

এবিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন জানান, ট্রাকটি লালন নগর বস্তি হয়ে ব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

ফরিদপুরে ট্রাকচাপায় পথচারী নিহত

আপডেট সময় : ০৬:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩