ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের
- আপডেট সময় : ১০:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের
মোঃ হাবিব/ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসেন ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণ। হামলাকারীকে দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আজ রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয়ের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে এ দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটিকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোশারফ হোসেনের ওপর রুকনোজ্জামানের পরিকল্পিত হামলা চালায়। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে একজন শিক্ষককে ওপর হামলার ঘটনা শুধু ব্যক্তিগত আক্রমণ নয় বরং পুরো শিক্ষক সমাজের মর্যাদার ওপর আঘাত।
তরফদার মেঃ শরিফ এর সঞ্চালিত মানববন্ধনে বক্তব্য রাখেন, রামনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, সাবেক ইউপি সদস্য আশরাফুল ইসলাম, মোঃ মাসুদ রানা, জমিদাতা শফিকুল ইসলাম, সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম, হাছেন আলি প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন তরফদার মেঃ শরিফ ।
বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও অস্থিরতা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
দৈনিক আস্থা/এমএইচ



















