ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

ফুলবাড়ীয়ায় সরকার বাড়ি ইউনাইটেড ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / ১৫৭১ বার পড়া হয়েছে

ফুলবাড়ীয়ায় সরকার বাড়ি ইউনাইটেড ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

মোঃ হাবিব/ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উৎযাপনে ফুলবাড়ীয়া ইউনিয়নের ছনকান্দা দক্ষিণ পাড়া সরকার বাড়ি ইউনাইটেড ক্লাবের আয়োজনে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৮ জুন) ঈদের দ্বিতীয় দিন বিকেলে ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলায় অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ৩ শূন্য গোলে বিবাহিত একাদশকে পরাজিত করে অবিবাহিত একাদশ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দরা খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ফুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক সরকার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্যে রাখেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

এতে আরো বক্তব্য রাখেন, সরকার এগ্রো ফার্মের সত্বাধিকারী আজহারুল ইসলাম সরকার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু ইউসুফ, সদস্য সচিব ইমরান হোসেন সবুজ, ব্যাংক কর্মকর্তা হযরত আলী ও ইউনিয়ন বিএনপি নেতা আফতাব উদ্দিন তারা প্রমুখ।

পরে বিজয়ী দল অবিবাহিত একাদশকে পুরস্কার হিসেবে একটি খাসি প্রদান করা হয়। এছাড়াও সেরা গোলদাতা ও গোলরক্ষককে পুরস্কার ও উভয় দলের সকল খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়।

ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে । পাশাপাশি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে তরুন সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে কাজ করার অঙ্গিকার করেন।

ট্যাগস :

ফুলবাড়ীয়ায় সরকার বাড়ি ইউনাইটেড ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

আপডেট সময় : ০৪:৩২:১২ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫