ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

ফেনীর কাশিমপুরে আগুনে পুড়ল স্টার লাইন ফুডের কারখানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৩০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুড প্রোডাক্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক পুর্ণচন্দ্র মুদসুদ্দী। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করে।

স্টার লাইন ফুডের ওই কারখানায় কর্মরত শ্রমিকরা জানিয়েছেন, কারখানায় নাইট শিফটে প্রায় পাঁচশ শ্রমিক কাজ করছিলেন। আগুনের সংবাদ শুনে তারা কারখানা থেকে যে যেভাবে পেরেছেন বের হয়ে গেছেন। ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েছেন কি-না তা জানাতে পারেননি তারা।

এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাও জানা যায়নি।

ট্যাগস :

ফেনীর কাশিমপুরে আগুনে পুড়ল স্টার লাইন ফুডের কারখানা

আপডেট সময় : ০৪:৩০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১