ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বগুড়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিল্পী রাণী (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মারা গেছেন। এসময় নিহতের স্বামী দীপঙ্কর (৫০) ও সিএনজি চালক জিয়া (৩০) গুরুত্বর আহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা স্বামী দীপঙ্কর, স্ত্রী শিল্পী রাণী ও চালক জিয়া গুরুত্বর আহত হন।

পরে পথচারিরা তাদের উদ্ধার করে বগুড়া হাসপাতালে নেয়ার পথে শিল্পী মারা যায়। স্বামী দীপঙ্কর ও চালক জিয়ার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

আহত দীপঙ্কর যশোর অভয়নগরের হরিশপুর গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে ও সিএনজিচালক জিয়া বগুড়ার শিবগঞ্জের আজাহার আলীর ছেলে।তবে কোন গাড়ি বা কি ধরনের গাড়িটি ওই সিএনজিকে ধাক্কা দিয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা য়ায়নি।

ট্যাগস :

বগুড়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ০৯:২৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১