ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বরুণের কাণ্ডে অবাক মধুমিতা সরকার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • / ১১৪৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

টলিউডে চলতি মাসে মুক্তি পাবে ‘ট্যাংরা ব্লুজ’। এতে প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন মধুমিতা সরকার ও পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরমব্রত নিজেই।

‘ট্যাংরা ব্লুজ’ সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মধুমিতা। এর মধ্যে সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন কিছু ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সেই পোস্টে বয়ে যাচ্ছে লাইক ও কমেন্টসের বন্যা। যেখানে বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানও মন্তব্য করেছেন।

সিনেমার শুটিংয়ের সময় তোলা একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন টলিউডের অভিনেত্রী মধুমিতা। সেসব পোস্টেও লাইক করেছেন বরুন ধাওয়ান। কিন্তু টলিউডের এই অভিনেত্রী আগে খেয়াল করেননি।মধুমিতা বলেন, ‘আমি প্রথমে বিষয়টি জানতাম না।

আমার বন্ধুরা ফোন করে বলল, এটা কি দেখেছি! আমি তারপর নিশ্চিত হলাম যে বরুণ ধাওয়ান আমার ছবিতে লাইক করেছেন। অবাক কাণ্ড! আমি ভীষণ ভীষণ খুশি। তবে এখনও বুঝতে পারছি না ছবিতে উনি কী করে দেখলেন! আমাকে তো তিনি অনুসরণ করেন না। কিন্তু তারপরেও লাইক দিলেন কীভাবে?’

বরুন ধাওয়ানকে মধুমিতা কোনও কিছু বলেছেন কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, একজন মানুষ তার কাজের প্রশংসা করেছেন এটিই যথেষ্ট। অতিরিক্ত কোনও কিছু করে তাকে অস্বস্তিতে ফেলতে চান না টালিউডের এই অভিনেত্রী।

বরুণ ধাওয়ানের আগে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাপক প্রশংসা করেন মধুমিতার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পাখি ইমেজ দূর করতে অনেক সময় লেগেছে। সেখান থেকে বের হয়ে যখন নতুন নতুন ফটোশ্যুট করেছি। তখন অনেকেই খারাপ মন্তব্য করেছিলেন। তবে ভাবতে ভালো লাগছে যে সঠিক জায়গায় আমার কাজ প্রশংসিত হচ্ছে।’

ট্যাগস :

বরুণের কাণ্ডে অবাক মধুমিতা সরকার

আপডেট সময় : ০৫:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১