ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী Logo বিরোধী রাজনৈতিক জোটে ঐক্যের পরিবর্তে ভাঙনের প্রবণতা: রাশেদ খাঁন Logo জুলাই ব‍্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু Logo হাসনাত-সারজিস বেইমানি করায় উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খান Logo বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ফরহাদের ফেক ভিডিও ভাইরাল Logo নাসীরুদ্দীন-সারজিসের গাড়ি বহরে হামলা, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর

বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে শিশুসহ নিহত-৪

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • / ১০৯৬ বার পড়া হয়েছে

বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে শিশুসহ নিহত-৪

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে তিন শিশুসহ চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) তাদের মৃতদেহ উপজেলার পৃথক পৃথক জায়গা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক ইউনিয়নের মাসালং দিপুপাড়ার সরবিন্দু ত্রিপুরার ছেলে কাওলা (৪০), বঙ্গলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড অরুন বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া (১০), বাঘাইছড়ি পৌরসভার ৪ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার মোঃ মহসিন’র ছেলে জুয়েল (৭) এবং খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকার জুনি চাকমা (৭) বন্যার পানিতে ডুবে মারা যায়।

স্থানীয়রা জানান, বাঘাইছড়ির সাজেকের মাচালং দিপুপাড়া এলাকায় কাচালং নদীর পারে কাওলার মরদেহ দেখে স্থানীয় জনগন সাজেক থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আজ দুপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ডুবে যায় রাহুল বড়ুয়া। বিকাল ৩ টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জুয়েল গত মঙ্গলবার (৮ আগস্ট) বন্যার পানিতে ভেসে যায়। আজ বৃহস্পতিবার বিকালে পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাদের মেম্বার পাড়ায় তার মৃত দেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

এছাড়া বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে উপজেলার খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকা থেকে জুনি চাকমা (৭) নামে আরো এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা সহায়তার পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

ট্যাগস :

বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে শিশুসহ নিহত-৪

আপডেট সময় : ১০:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩