ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

বাড়ি থেকে ধরে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / ১৪৩১ বার পড়া হয়েছে

যশোরের সদর উপজেলায় রেজাউল ইসলাম নামে যুবলীগের এককর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম দৌলতদিহি গ্রামের গোলাম তরফদারের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই গলা কেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। এ হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে।

ট্যাগস :

বাড়ি থেকে ধরে নিয়ে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ১০:৫৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫