ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাংবাদিকদের বাথরুম, টয়লেট পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত, উপ-পরিচালক, ভয়ে করলো ডিলেট Logo ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্টে আগুন Logo রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (প্রসিত)-এর গোলাগুলি, নিহত-২, আহত-১ Logo চট্টগ্রামে আটকের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু Logo মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ ব্যবসায় বসছে কর Logo শার্শায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি Logo অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক Logo তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার Logo জেল বন্দি বিএনপি নেতা, ঢাকায় চালিয়েছেন গুলি: হয়ে গেলো মামলায় আসামী Logo গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক

বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা, নিহত বেড়ে ২৬

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃমাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক্কায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ফেরি ঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

[irp]

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিরাজ হোসেন এখন পর্যন্ত ২৬টি লাশ উদ্ধার করার কথা জানিয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে ৩০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের দিকে যাচ্ছিল। স্পিডবোটটি বাংলাবাজার ফেরিঘাটের পুরোনো কাঁঠালবাড়ি ঘাটের কাছাকাছি আসার পর বালুবোঝাই বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে স্পিডবোটটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

ট্যাগস :

বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা, নিহত বেড়ে ২৬

আপডেট সময় : ১১:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১