ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাস চাপায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১০২৫ বার পড়া হয়েছে

বাস চাপায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত

স্টাফ রিপোর্টারঃ

নাটোরে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট ২০২৬) দুপুর দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের বনকুড়ি গ্রামের হাসান আলীর ছেলে অটোভ্যানচালক আবু সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র মতে জানা যায়, নিহত দুইজন অটোভ্যানে করে হরিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী তাফসির পরিবহনের একটি বাস অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক ও যাত্রী ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসচালক বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চালিয়ে নিয়ে হরিশপুর বাস টার্মিনালে রেখে পালিয়ে যান।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালককে আটক করতে অভিযান চলছে।

আস্থা/এমএইচ

ট্যাগস :

বাস চাপায় অটোভ্যানের চালকসহ দুইজন নিহত

আপডেট সময় : ০৪:২৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬