ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলো নতুন ৪ সদস্য

Astha DESK
  • আপডেট সময় : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলো নতুন ৪ সদস্য

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দলটির ৪ জন জ্যেষ্ঠ নেতাকে যুক্ত করা হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) দলটির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিচের নেতাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নতুন সদস্যরা হলেন, রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মোঃ ইসমাইল জবিউল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দল আশা প্রকাশ করে যে, উল্লেখিত নেতারা তাঁদের মেধা ও বিচক্ষণতা দিয়ে এবং সুচিন্তিত পরামর্শের মাধ্যমে নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলো নতুন ৪ সদস্য

আপডেট সময় : ০৪:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬